ফের ট্রেনের চালক ও সহ চালকের তৎপরতায় হাতির প্রাণ বাঁচল

Spread the love

জরুরী ব্রেক কষে ট্রেন থামালেন ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক ও সহ চালক।

হাতি বাঁচানোর সেই ভিডিও প্রকাশ করল উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।

রেল জানিয়েছে আজ ৬ টা ১৭ মিনিট নাগাদ বাগরাকোট ও সেবক স্টেশনের মাঝে রেলের ৭২/৩ নম্বর পিলারের সামনে একটি হাতি রেল লাইন আটকে দাঁড়িয়েছিল। আচমকা রেল লাইনে হাতি দেখে জরুরী ব্রেক কষেন ট্রেনের চালক উত্তম বড়ুয়া। পরে হাতি রেল লাইন থেকে সরে গেলে ফের ট্রেন চালানো হয়।

এই ঘটনায় ট্রেনের চালক উত্তম বড়ুয়া ও সহ চালক শুভজিৎ কার্জিকে পুরুষ্কৃত করার কথা ঘোষণা করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশন।

দক্ষিন বঙ্গে ট্রেনের ধাক্কায় ৩ হাতি মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরে রেল লাইনে হাতির প্রাণ বাঁচানোর নজির তৈরি করল উত্তরপূর্ব সীমান্ত রেল।

4


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *