আলিপুরদুয়ারে গাছের বিয়ে

Spread the love

ব্যান্ড পার্টির শব্দ এবং অনুষ্ঠান আয়োজনের জৌলুসে কোনও ঘাটতি ছিল না। রবিবার ফালাকাটা থানা চত্বরে রীতিমতো প্যান্ডেল করে আয়োজন করা হয় অভিনব এক বিয়ের অনুষ্ঠানের। তবে এই বিয়ে কোন পুরুষ ও নারীর মধ্যে নয়, বিয়ে হয়েছে দুটি গাছের। থানা চত্বরে দীর্ঘদিন ধরে বেড়ে উঠা একটি পাকুড়গাছ ও একটি বটগাছের বিয়ের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, ফালাকাটা থানা আবাসন শ্যামা পুজো কমিটির উদ্যোগে এই বিয়ের আয়োজন করা হয়।এদিন তাই সমস্ত রীতি মেনে পুরোহিত দিয়ে ব্যান্ড বাজিয়ে বিয়ের অনুষ্ঠান পর্ব সম্পর্ন হয়। এদিন বিয়ে দেখতে ভিড় জামান শহরবাসীর অনেকেই। বিয়ে শেষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, অধিবাস, বৃদ্ধি, সম্প্রদান সহ মানুষের বিয়েতে যে ধরনের আচার অনুষ্ঠান করা হয় একই পদ্ধতিতে এই বিয়ে দেওয়া হয়েছে। গাছের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা জাগিয়ে তোলা এবং পরিবেশে রক্ষার গুরুত্ব বোঝাতে এই উদ্যোগ।

3


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *