অতি বৃষ্টির জেরে দেওয়াল চাপাপড়ে মৃত্যু হল এক আদিবাসী মহিলার, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরবেলা বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্টগড়া গ্রাম পঞ্চায়েতের সুফলকুড়ি গ্রামে। মৃত মহিলার নাম মাইতি টুডু বয়স আনুমানিক ৩৬ বছর।
জানা যায় মা ও মেয়ে ঘুমিয়ে ছিল বাড়ির উঠানে আর পরিবারের বাকি সদস্যরা ছিল বাড়ির ভিতর ঘুমিয়ে। অতি বৃষ্টির জেরে দেওয়াল চাপা পড়ে যায় মা ও মেয়ের উপর ।মেয়ে কোনরকম প্রাণে বাঁচলেও মৃত্যু হয় মাইতি টুডু নামে ওই আদিবাসী মহিলার। পরিবারের লোকজন তাকে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে । বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ময়নাতদন্ত সম্পন্ন হলে, তাকে শেষকৃত্যের জন্য নিয়ে আসা হয় তার গ্রামে । এই ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
2


