গৃহবধূকে অপহরণের চেষ্টা

Spread the love

গৃহবধূকে অপহরনের চেষ্টার অভিযোগ।স্থানীয়দের তৎপরতায় আটক দুই যুবক।জলপাইগুড়ি র ময়নাগুড়ির ঘটনা। বৃহস্পতিবার স্বামীর সঙ্গে শপিং মলে কেনাকাটা করতে এসেছিলেন ময়নাগুড়ি র ভোটপট্টি এলাকার বাসিন্দা এক গৃহবধূ। কেনাকাটা শেষে ভেতরে বিল দিচ্ছিলেন স্বামী। বাইরে বেরিয়ে এসে ছিলেন স্ত্রী। সেই সময় গাড়িতে করে এসে চার যুবক জোর করে মহিলাকে জোর করে তুলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন গাড়ির পেছনে ধাওয়া করে গাড়িটিকে আটক করে। দুজন পালিয়ে যায়।দুজন কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। রাতে মহিলার অভিযোগের ভিত্তিতে দুই যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুই যুবক আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে হাজির করবে পুলিশ। কি উদ্দেশ্যে অপহরণের চেষ্টা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

4


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *