বাঙালিকে হেনস্থার অভিযোগ। এই নিয়ে পথে তৃণমূলএবার মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা। বিজেপি শাসিত ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল কংগ্রেস। তারেই অঙ্গ হিসাবে রবিবার বিকালে ইসলামপুর ব্লক ও ইসলামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত ইসলামপুরে। এদিন ইসলামপুর বাস টার্মিনাস থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ইসলামপুর শহর পরিক্রমা করার পরে আবার ইসলামপুর বাস টার্মিনাসে এসে সমাপ্ত করার পর সেখানেই প্রতিবাস সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূলের নেতৃত্বরা।
বাংলার বাইরে বাংলায় কথা বললেই বাংলাদেশি!


