কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে কলার ধরে হেনস্থার অভিযোগ উঠল এক মহিলা সহ চার তরুণের বিরুদ্ধে। দিনের বেলা সকলের সামনে এমন ঘটনা ঘটেছে চুঁচুড়ায় ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে। শুক্রবারের ওই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পুলিশ পরে গ্রেফতার করে অভিযুক্ত পাঁচ জনকে। শনিবার আদালতে তোলা হলে মহিলা জামিন পান। বাকিরা জেল হেফাজতে। তাঁদের মধ্যে এক ইঞ্জিনিয়ারিং ছাত্রও রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার একটি ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে।
চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালের সামনে দুই বাইক আরোহীর সঙ্গে বচসা হয় এক ট্রাফিক পুলিশ কর্মির।হেলমেট না পড়ায় বাইক আটকানো নিয়ে বচসার সময় বাইক আরোহীকে চড় মারা হয় বলে দাবী দুই তরুনের।খবর পেয়ে দুই তরুনের পরিবার বন্ধুরা এসে পাল্টা ওই ট্রাফিক পুলিশ কর্মিকে কলার ধরে টানাটানি করে।
রাস্তায় ভীর জমে যায়।চুঁচুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিল সমীর সরকারকে দেখা যায় পুলিশ কর্মিকে উত্তেজিতদের হাত থেকে বাঁচিয়ে সরিয়ে নিয়ে যেতে।
কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মী গায়ে হাত দেওয়ার জন্য।পুলিশ পরে গ্রেফতার করে অভিযুক্ত পাঁচ জনকে। শনিবার আদালতে তোলা হলে মহিলা জামিন পান। বাকিরা জেল হেফাজতে।
3


