ডাকাতির ছক বানচাল!

Spread the love

ডাকাতির ছক বানচাল করলো পুলিশ। আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার। জালে তিন দুষ্কৃতী। বসিরহাটের স্বরূপনগর থানার টিপি ঘাট এলাকা থেকে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই তিন দুষ্কৃতীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসছিল স্বরূপনগর থানায়। বৃহস্পতিবার ভোররাতে পুলিশের কাছে গোপন সূত্রে খবর গেলে টিপিঘাট শ্মশান এলাকায় হানা চালাতেই তিন সশস্ত্র দুষ্কৃতিকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। ধৃতরা হলেন বিথারির বাসিন্দা মনিরুল সরদার, হাকিমপুরের বাসিন্দা সৌরভ দালাল ও দিয়ারা গ্রামের বাসিন্দা আমিনুল মোল্লা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, একটি রড ও একটি হাতুড়ি। পুলিশি জেরায় তারা ডাকাতি করার পরিকল্পনার কথা স্বীকার করে। ধৃত তিন দুষ্কৃতিকে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

3


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *