আমবাগানে বোমা!

Spread the love

আমবাগান থেকে প্রায় ৩০ টি তাজা বোমা উদ্ধার সামসেরগঞ্জে। মঙ্গলবার দুপুরে সামসেরগঞ্জের জোতকাসি গাম্বারতলা আমবাগান থেকে তিন জার বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বোমাগুলো উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। যদিও কে বা কারা আমবাগানের মধ্যে বোমাগুলো রেখেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে রাখা হচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। এদিকে গ্রামের ভেতরে আম বাগান থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *