অটো টোটো উত্তেজনা

Spread the love

গঙ্গাজোয়াড়ায় অটো-টোটো গন্ডগোল ঘিরে উত্তেজনা মহিলাদের বেধড়ক মারধর, দোকান ভাঙচুর, উত্তপ্ত এলাকা

অটো-রিক্সার দখলদারিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল গঙ্গাজোয়ারা। অভিযোগ, রাস্তায় যাত্রী তুলছিলেন এক টোটোচালক। সেই সময় এক অটোচালক গাড়ি থামিয়ে হুমকি দেয়। টোটোচালককে হুমকি দেওয়া নিয়ে প্রতিবাদ করেন এলাকাবাসীরা। আর সেই প্রতিবাদের জেরেই শুরু হয় চরম অশান্তি।

অভিযোগ, অটোচালকের পক্ষের লোকজন স্থানীয় একটি দোকানের ভেতরে ঢুকে মহিলাদের বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে লাথি-ঘুসি মারা হয় তাঁদের। গুরুতর আহত দুই মহিলা বর্তমানে হাসপাতালে ভর্তি।

এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। সোনারপুর থেকে গঙ্গাজোয়ার রুটের অটো ঘিরে বিক্ষোভে নামে স্থানীয়রা। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।

1


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *