বাঁশ বাগানে মহিলার দেহ!

Spread the love

চন্দননগর কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের নবগ্রামে চন্দননগর স্টেশন রোডের পাশে একটি বাঁশ বাগানে আজ দুপুরে মহিলার মৃতদেহ পরে থাকতে দেখতে পাওয়া যায়। বাঁশ বাগানের পাশের একটি বিল্ডার্সের পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা তারাই দেখতে পান।
খবর যায় ভদ্রেশ্বর থানায়।পুলিশ এসে মৃতদেহের ভিডিও গ্রাফি করে।
মহিলার পড়নে শাড়ি,দুই হাতে নোয়া।মৃতদেহের পাশে একটি বটুয়া তাতে কিছু খুরচো পয়সা ছিল।
দেহ থেকে কয়েক হাত দূরে কার্বোলিক অ্যাসিডের শিশি মৃতদেহের পাশে ছিপি পরে ছিল।
মহিলা অজ্ঞাত পরিচয়।স্থানীয়দের অনুমান বাইরে থেকে এসেছিলেন ওই মহিলা।
প্রাথমিক ভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে।
দেহ চুঁচুড়া ইামাবাড়া হাসপাতালে ময়না তদন্ত হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *