চাঁদার জুলুমে আতঙ্ক!

Spread the love

চাঁদার জুলুমে আতঙ্কিত ব্যবসায়ী। হুমকি দেওয়ার অভিযোগ দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আসানসোলের কুমারবাজার এলাকার ঘটনা। দুর্গাপূজার অতিরিক্ত চাঁদা ব্যাবসায়ী সুশান্ত গড়ায়ের কাছ দাবি করে মঙ্গলবার রাত্রে বলে অভিযোগ।
দাবি না মানায় তাকে মারধর করে ও প্রাণ নাশের হুমকি দেয় ঐ সিভিক রাজু গড়াই ও বাবু গড়াই বলে অভিযোগ। ঘটনার পর থেকে আতংকিত ব্যবসায়ী ও তার পরিবার। থানায় গিয়ে দুই সিভিকের বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস না পেয়ে পোস্ট অফিস ও মেলের মাধ্যমে অভিযোগ জানান ব্যবসায়ী সুশান্ত গড়াই।
অভিযোগ পেয়েই দুই সিভিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জনান ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *