ডাকাতির চেষ্টায় ধৃত, আদালতে পেশের আগে পলাতক!

Spread the love

ইসলামপুরে ডাকাতির চেষ্টার মামলায় গ্রেফতার এক আসামী পুলিশের হাত ফসকে পালিয়ে গেল। বুধবার সকালে আদালতে তোলার আগে ইসলামপুর মহকুমা হাসপাতালে মেডিকেল করানোর সময় ওই আসামী পালিয়ে যায় বলে খবর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ইসলামপুরের পোটিয়া মোড় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল যুবক জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। তাঁদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টার মামলা রুজু করা হয়। বুধবার সকালে আদালতে তোলার আগে নিয়ম মেনে তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেই সময় আচমকাই এক আসামী দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ওই আসামী ইসলামপুর স্টেশন রোড এলাকার বাসিন্দা মহম্মদ বিকি। ঘটনার সময় উপস্থিত পুলিশকর্মীরা তাকে ধাওয়া করলেও আর ধরা যায়নি। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা দায়ের করা হয়েছে বলে ইসলামপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *