সামসেরগঞ্জের বাসুদেবপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত পাঁচ বাইক আরোহী। তাদের মধ্যে আশঙ্কাজনক দুজন। মঙ্গলবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জের বাসুদেবপুর স্টেশন রোড ১২ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। জখম অবস্থায় উদ্ধার করে পাঁচজনকেই হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচন্ড গতিতে বাইক চালিয়ে যাওয়ার পথেই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাইকে মোট পাঁচজন আরোহী ছিলেন বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনা ঘিরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড স্প্রিডে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়েই একে অপরকে ধাক্কা মারে বলেই জানিয়েছেন সাধারণ মানুষ। পুলিশ যানজট নিয়ন্ত্রণ করার পাশাপাশি জখমদের নাম পরিচয় জানার চেষ্টা করছে। এদিকে অত্যধিক গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার ফলে দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিশকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা
মুখোমুখি বাইক! রক্তাক্ত ৫


