বালুরঘাট পৌরসভার উদ্যোগে শহরের বাসিন্দাদের জন্য সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে বালুরঘাট পৌরসভা সুইমিংপুলে শুরু হলো ২০২৫ সালের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা। দুপুর ১২ টা নাগাদ এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডি.এস.পি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ। উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি মহেশ পারখ, বিপুলকান্তি ঘোষসহ অন্যান্য অতিথিরা। চেয়ারম্যান জানান, এ বছর মোট ৫৭টি ইভেন্টে ২০৮ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আনন্দের আবহ। এই প্রতিযোগিতা বহু বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে। বালুরঘাট পৌরসভার নিজস্ব সুইমিংপুলে শিক্ষার্থীরা নিয়মিত সাঁতার শেখার সুযোগ পায়।


