প্রার্থী হতে না বলতেই দূরত্ব! বিজেপির ভূমিকা নিয়ে মুখ খুললেন অভয়ার বাবা

Spread the love

আরজি করের ঘটনার পর মেয়ের ন্যায়বিচারের দাবিতে রাজপথে নেমেছিল অভয়ার পরিবার। সেই সময় পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল বিজেপি। একাধিক বিজেপি নেতার সঙ্গে দেখা হয়েছিল অভয়ার বাবা-মায়ের। কিন্তু কিছু মাস যেতে না যেতেই সেই যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়।
হঠাৎ এই বদলের কারণ কী? এবার নিজেই তা জানালেন অভয়ার বাবা। তাঁর কথায়, রাজনীতিতে নামার প্রস্তাব মেনে না নেওয়াতেই তাঁদের থেকে সরে গেছে বিজেপি। তিনি বলেন, শুধু বিজেপি নয়, আরও কয়েকটি দল তাঁদের ভোটে দাঁড়াতে বলেছিল। এমনকি উপনির্বাচনেও প্রার্থী হওয়ার কথা উঠেছিল। কিন্তু পরিবার হিসেবে তাঁরা স্পষ্ট করে ‘না’ বলে দেন।
অভয়ার বাবার দাবি, তাঁদের লড়াই কোনও রাজনৈতিক মঞ্চের জন্য নয়। আদালতের পথেই ন্যায়বিচার পাওয়া সম্ভব বলে তাঁরা বিশ্বাস করেন। তাই কোনও দলই যখন রাজনৈতিক লাভের কথা তুলেছে, তখনই সেই সম্পর্ক সেখানে শেষ হয়ে গেছে।
তিনি আরও জানান, নবান্ন অভিযানের পর থেকেই রাজনৈতিক মহলের আচরণ বদলে যেতে শুরু করে। একদিন দলীয় অফিসে ডেকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার ঘটনাও ঘটেছে।
এই মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভয়া কাণ্ড ঘিরে রাজনীতি হচ্ছিল কি না, সেই প্রশ্ন ফের একবার সামনে এল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *