শিরোনাম: স্বাস্থ্যসাথীতে বদল, চার অপারেশন এবার বেসরকারি হাসপাতালেও

Spread the love

থেকে হার্নিয়া, হাইড্রোসিল, ফিসারেক্টমি এবং নির্দিষ্ট ক্ষেত্রে আর্থোস্কোপিক অস্ত্রোপচার বেসরকারি হাসপাতালেও করা যাবে।

এতদিন এই অপারেশনগুলি শুধু সরকারি হাসপাতালেই হত। কিন্তু সেখানে অপারেশনের তারিখ পেতে অনেক সময় লাগছিল। অনেক রোগী দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। সেই সমস্যার কথা মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে যদি অপারেশন করা সম্ভব না হয় এবং চিকিৎসক লিখে দেন, তাহলে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগী বেসরকারি হাসপাতালে অপারেশন করাতে পারবেন।

তবে আর্থোস্কোপির ক্ষেত্রে নিয়ম আলাদা। দুর্ঘটনার কারণে জরুরি প্রয়োজন হলে তবেই বেসরকারি হাসপাতালে করা যাবে। যেগুলো পরে করা সম্ভব, সেগুলো বেসরকারিতে হবে না।

আরও স্পষ্ট করে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালের নিজস্ব সার্জনরাই এই অপারেশন করবেন। সেখানে যুক্ত কোনও সরকারি চিকিৎসক এই অস্ত্রোপচার করতে পারবেন না।

সরকারের দাবি, এতে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আর দেরি হবে না এবং পরিষেবা আরও সহজ হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *