দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি হোটেলের ভেতর থেকে মীন বাহাদুর মগর নামে বছর ৩৭ এর এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করলো কোকওভেন থানার পুলিশ।মঙ্গলবার লজের কর্মীরা লজ মালিক শুভজিত নন্দনকে বলেন লজের একটি রুম থেকে কোনো সাড়া শব্দ মিলছে না। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে উড়িষ্যার এই বাসিন্দাকে ।দিন পাঁচ আগে এই ব্যাক্তি দুর্গাপুর স্টেশন সংলগ্ন শুভ লজের ২৬ নম্বর রুম বুক করে।মঙ্গলবার বিকেল থেকে দুর্গন্ধ বেরোতে থাকে ঐ রুমের সামনে থেকে। সন্দেহ হওয়াতে ডাকাডাকি করেন লজের কর্মীরা, সাড়া শব্দ না পেয়েই পুলিশে খবর দেন লজের মালিক। পুলিশ মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায়।
লজে পচাগলা দেহ!


