লালগোলা লোকালে আগুন!

Spread the love

শিয়ালদহ থেকে লালগোলা গামী ট্রেনে গাছ পড়ে একটি কামরায় আগুন ধরে গেল। বুধবার রাত্রে রেজিনগর থানার দাদপুর এলাকায় ওই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনটি এখনো আটকে রয়েছে।এদিন সন্ধ্যেবেলা থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ওই ট্রেনে যাত্রীরা জানাচ্ছেন বেথুয়া ডহরি থেকে বৃষ্টি শুরু হয়। এরপর ট্রেনটি লালগোলার দিকে যাওয়ার সময় রেজিনগর রেলস্টেশন ঢোকার আগে লেডিস কামরায় একটি গাছ পড়ে যায়, ওই কামরায় আগুন ধরে যায় বলে জানাচ্ছেন যাত্রীরা। ওই ঘটনায় যাত্রীরা কামরা থেকে লাফ মারে। তবে হতাহতের কোন খবর নেই। এখনো ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রেজিনগর থানার পুলিশ এবং রেল পুলিশ। অন্যদিকে অন্যান্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *