তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আমির খানের করমর্দনের ছবি নতুন করে ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। ভারত-পাকিস্তান সম্পর্ক যখন অত্যন্ত টানটান, সেই সময়ে এই ছবি সামনে আসায় প্রশ্ন উঠেছে অভিনেতার অবস্থান নিয়ে। যদিও অভিনেতা স্পষ্ট জানিয়েছেন—ছবিটি পুরনো, বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনও যোগ নেই।‘আপ কি আদালত’ শো-তে হাজির হয়ে আমির বলেন, ‘‘এই ছবি এখন ভাইরাল হলেও এটি ২০১৭ সালের। আমি তখন ‘সিক্রেট সুপারস্টার’ ছবির প্রচারে তুরস্কে গিয়েছিলাম। সে সময় ওঁরা আমায় সাক্ষাৎ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।’’বর্তমান পরিস্থিতিতে যখন তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে এবং ভারতবিরোধী অবস্থান নিচ্ছে, তখন এই ছবি ঘিরে ক্ষোভ তৈরি হওয়াটাও স্বাভাবিক। আমির খান বলেন, ‘‘এখন তুরস্ক যেভাবে পাকিস্তানকে সমর্থন করছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। এই মুহূর্তে আমি এই ছবিটি প্রকাশের সিদ্ধান্তকে ভুল মনে করি। এটা সত্যিই ‘গলত বাত’। আমি ভারতের পাশে আছি।’’ছবিটি নতুন নয়, পুরনো—এটি স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, ‘‘আমার কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে আমি শুধু আমার কাজ করছিলাম।’’
তুরস্ক প্রেসিডেন্টের সঙ্গে করমর্দনের পুরনো ছবি ঘিরে বিতর্ক, কী বললেন আমির খান?


