“আমার ধর্ম খুন শেখায় না”—জঙ্গিদের থেকে ইসলামকে আলাদা করলেন আমির খান

Spread the love

“আমি একজন মুসলমান, আর আমি তাতে গর্বিত।”—এই বলেই নিজের বক্তব্য শুরু করলেন বলিউড তারকা আমির খান। তবে এখানেই থামেননি তিনি। সাফ জানিয়ে দিলেন, যারা সন্ত্রাস ছড়ায়, যারা নিরীহ মানুষকে হত্যা করে—তাদের তিনি কখনওই ইসলাম ধর্মের অনুসারী বলে মনে করেন না।সম্প্রতি পহেলগাঁও হামলার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমির বলেন,“ইসলাম কখনও মানুষ খুন করতে শেখায় না। যারা এইসব করছে, তারা ইসলাম থেকে বহু দূরে। তারা আমার ধর্মের প্রতিনিধি নয়।”ধর্ম ও মানবতার প্রসঙ্গে তিনি আরও বলেন,“ইসলামে স্পষ্টভাবে লেখা আছে—নারী, শিশু ও নিরীহ মানুষকে আঘাত করা যাবে না। যারা এ সব করছে, তারা ভুল করছে, ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে।”আমির জানান, “আমি যেমন একজন গর্বিত মুসলমান, তেমনই একজন গর্বিত ভারতীয়ও।”তাঁর এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকে প্রশংসা করেছেন অভিনেতার স্পষ্ট ও শান্তির বার্তা দেওয়া বক্তব্যের।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *