গীতাপাঠে প্যাটিস বিক্রি ‘অপরাধ’? বিজেপি–মোদিকে তোপ অভিষেকের

Spread the love

গীতাপাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এখন চিকেন প্যাটিস বিক্রি করলেই মারধর, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
এসআইআর নিয়ে বৈঠকের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী নিজেই মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর কটাক্ষ, কে কী খাবে বা কী বিক্রি করবে—চাউমিন না চিকেন প্যাটিস—তা কি দিল্লির বাবারা ঠিক করবেন? গীতাপাঠের নামে ধর্মকে হাতিয়ার করে এই ধরনের হিংসা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানান তিনি।
হিন্দুত্বের রাজনীতি নিয়েও বিজেপিকে নিশানা করেন অভিষেক। তাঁর বক্তব্য, রামমন্দির হয়ে যাওয়ার পর ‘জয় শ্রীরাম’ বন্ধ, অথচ যে রাম দুর্গার পুজো করেছিলেন সেই দুর্গার পরিচয় নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। ধর্মীয় বিশ্বাস বাড়িতে পালন করুন, গীতা পাঠ বা রামভক্তিকে রাজনীতির মঞ্চে এনে সমাজে বিভাজন তৈরি করবেন না—এই বার্তাই দেন তৃণমূল নেতা।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমিষ-নিরামিষ মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক হয়েছিল। নবরাত্রি বা শ্রাবণ মাসে মাছ-মাংস খাওয়া নিয়ে তাঁর মন্তব্যের বিরোধিতা করেছিলেন বিরোধীরা। সেই প্রসঙ্গ টেনেই গীতাপাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় বিজেপির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *