রাজ্য সরকারের কর্মচারীদের জন্য বাড়ানো হলো অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম

Spread the love

রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে মঙ্গলবার সরকারি কর্মচারীদের জন্য সুখবর ঘোষণা করা হলো। বাড়ানো হলো অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম। চলতি বছর ঈদ ও শারদ উৎসব এর আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থ দপ্তর।

গত বছর যাদের বেতন ছিল মাসিক ৪২০০০ তারা অ্যাড হক বোনাস পেয়েছিল ছ হাজার টাকা। ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত যাদের মাসিক বেতন ৪৪০০০ টাকা, তারা বোনাস পাবে ৬৮০০ টাকা। কত বছরে তুলনায় বোনাস বেড়ে দাঁড়ালো ৮০০ টাকা।

বোনাস ছাড়াও অগ্রিমও বেড়েছে। গত বছর যাদের বেতনের ঊর্ধ্বসীমা ছিল ৪২০০০ থেকে ৫০০০০ তারা অগ্রিম পেয়েছিল ১৮০০০ টাকা। এবছর যাদের বেতন ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত তারা অগ্রিম পাবেন ২০ হাজার টাকা।

এছাড়াও পেনশনভোগীরাও অ্যাড হক বোনাসের বর্ধিত টাকা পাবেন। রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেছেন, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি কর্মচারীদের কথা এতটা ভাবেন তা আবার প্রমাণিত এমনটাই দাবি প্রতাপ বাবুর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *