ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনা! ওই সময় গাড়িতেই ছিলেন ঐশ্বর্য? কী অবস্থা এখন?

Spread the love

ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনা! ওই সময় গাড়িতেই ছিলেন ঐশ্বর্য? কী অবস্থা এখন?

দুর্ঘটনার কবলে ঐশ্বর্য রাই বচ্চন। তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে। পথদুর্ঘটনার শিকার ঐশ্বর্য রাই বচ্চনের গাড়ি। জানা গিয়েছে, বুধবার অভিনেতার গাড়িতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি বড় লাল বাস। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত জানা না গেলেও যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গেল দুর্ঘটনার জেরে মুম্বইয়ের রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ঐশ্বর্যর নিরাপত্তারক্ষীরা ময়দানে নেমেছেন। সূত্রের খবর, ঘটনার আকস্মিকতায় খানিক হতভম্ব হলেও ঐশ্বর্য সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে ছিল ঐশ্বর্যর কোটি টাকার গাড়ি। তখনই বড় বাসটি এসে ধাক্কা মারে গাড়ির পিছনে। তখন দ্রুত তাঁর গাড়ির ড্রাইভার বেরিয়ে আসে। নিরাপত্তারক্ষীরা বেরিয়ে সমস্ত নিয়ন্ত্রণ করেন। বর্তমানে স্বাভাবিক সব। দুর্ঘটনার মুহূর্তে ঐশ্বর্য গাড়িতে ছিলেন না বলেই নানা সংবাদ মাধ্যমের দাবি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *