আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক!

Spread the love

আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট খুললেই সেখানে ভারতের জাতীয় পতাকা পুড়ছে এমন ছবি চলে আসছে। আবার সেখানে পাকিস্থানের পতাকাও দেখা যাচ্ছে।বিষয়টি নজরে আসার পরেই আলিপুরদুয়ার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। হ্যাকাররা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নিজেদের পরিচয় পাকিস্থান ইনস্যান টিম বলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরিৎ কুমার চৌধুরি বলেন, ” বিষয়টি আমদের নজরে আসার পরেই আমরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছি। ঘটনার তদন্ত করছে সাইবার ক্রাইম থানা।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *