পাকিস্তান ভ্রমণে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা

Spread the love

নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা। বিশেষ কয়েকটি জায়গায় একেবারেই না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। তার মধ্যে একটি হলো পাকিস্তান।

পাকিস্তানে স্থানীয় বাসিন্দাদের জন্য একেবারেই নিরাপদ নয়। পর্যটক ও বিদেশীদের ওপর সেখানে যখন তখন হামলা করা হয়। তাই আমেরিকার কোন নাগরিক পাকিস্তান যাওয়ার পরিকল্পনা করলে ডোনাল্ড ট্রাম্পের সরকার তার দ্বিতীয়বার বিবেচনা করার জন্য পরামর্শ দিয়েছেন।

পাকিস্তান নিয়ে আমেরিকার বিদেশ দপ্তর একটি বিবৃতি জারি করেছে। যে জায়গাগুলিতে নাগরিকদের যেতে নিষেধ করা হয়েছে তার মধ্যে রয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, ভারত পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা।

আমেরিকার পক্ষ থেকে সতর্কবার্তা বলা হয়েছে, পাকিস্তানি হামলার পরিকল্পনা করে চলেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি। এই হামলায় বহু মানুষ মারা যান। নিস্তার পান না সেখানকার স্থানীয় বাসিন্দারা। স্কুল কলেজ বাজার শপিংমল বিমানবন্দর এমনকি ধর্মীয় স্থানগুলোতেও হামলা হতে থাকে কোন আগাম সর্তক বার্তা ছাড়াই।

আমেরিকার পক্ষ থেকে ২০২৪ সালে বেশ কিছু জায়গার নাম উল্লেখ করে সতর্কবার্তা জারি করা হয়েছিল তার মধ্যে ছিল ভারতের জম্মু কাশ্মীর ও মনিপুর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *