আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী কে গ্রেপ্তার করল হুগলির চণ্ডীতলা থানার পুলিশ।
ধৃতের নাম সন্তোষ গুপ্ত। বাড়ি হাওড়ার লিলুয়া থানার জগদীশপুর এলাকায়।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ।
আজ ধৃত কে পুলিশি হেফাজতে চেয়ে শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে চন্ডিতলার খানপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয়। এক জনকে হাতে নাতে ধরে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
ধৃত কে হেফাজতে নিয়ে আরো কারা কারা যুক্ত ছিল বা কি উদ্দেশ্যে জড়ো হয়েছিল তা পূর্ণাঙ্গ তদন্ত করবে পুলিশ।
8


