কাটোয়া ও দাঁইহাট পুরশহরের মধ্যে টোটো চলাচলের ক্ষেত্রে কড়া নির্দেশ চালু
কাটোয়া পৌর প্রশাসনের পক্ষ থেকে শহর জুড়ে মাইকিং করে টোটো চালকদের উদ্দেশ্যে প্রশাসনিক সিদ্ধান্তের কথা প্রচার করা শুরু হয়েছে। আগামী ২৩ মে থেকে প্রশাসনের অননুমোদিত টোটো শহরের রাস্তায় চলাচল করতে পারবে না।প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে ২৩ মে পর হলোগ্রাম বিহীন টোটো শহরের রাস্তায় দেখতে পাওয়া গেলে পুলিশ বাজেয়াপ্ত করবে৷ কাটোয়া শহরে বেআইনি টোটোর উৎপাতে জনজীবন নাজেহাল…


