অযোধ্যায় রাম মন্দিরে ঠিক দুপুর ১২ টায় সূর্য তিলক।
রাম নবমীতে এভাবেই অভিষেক রাম লালার। অযোধ্যায় রাম মন্দিরে ঠিক দুপুর ১২ টায় সূর্য তিলক।
রাম নবমীতে এভাবেই অভিষেক রাম লালার। অযোধ্যায় রাম মন্দিরে ঠিক দুপুর ১২ টায় সূর্য তিলক।
শনিবার বিকেলে হাওড়ার সাঁকরাইলে থার্মোকলের একটি কারখানায় আগুন লাগে। মৃত্যু হয় এক শ্রমিকের। সাঁকরাইলের আলমপুর মোড়ে একটি থার্মোকলের গোডাউনে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আকাশ যায় ঢেকে। প্রথমে দম করে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ চেষ্টার পর আরো তিনটি ইঞ্জিন পৌঁছায়। ছয়টি ইঞ্জিনিয়ার সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।…
হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রাতেই আগুন। সূত্রের খবর, জালান কমপ্লেক্সের কেমিক্যাল ফ্যাক্টরিতে এই বিধ্বংশী আগুন লেগেছে। খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে poucho দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন ছড়িয়েছে পাশের আরও দু টি কারখানায়।ক্যামিক্যাল ফ্যাক্টরি হওয়ায় আগুন দ্রুত ছড়ায়। পর পর ক্যামিকেল এর ড্রামে বিস্ফোরণ হয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর। দফায় দফায় বিস্ফোরণ হয়েছে ফ্যাক্টরিতে। আরও আপডেট পেতে…
ধোনি মন জিতলেন, ম্যাচ হারলেন! লাগাতার পরাজয়। একের পর এক ম্যাচ হারছে চেন্নাই সুপার কিংস। শনিবার চিদম্বরম স্টেডিয়ামে দিল্লির মুখোমুখি হয় ধোনির চেন্নাই। সেখানেও হার। ঐদিন খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনির বাবা মা। ছেলের নট আউট ব্যাটিং দেখলেন। কিন্তু চেন্নাই ম্যাচ জিতল না। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৮৬ রান করে দিল্লি…
বনগাঁ, ব্যারাকপুর, দার্জিলিং এবং যাদবপুর। এই ৪ জেলায় মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিপাকে বিজেপি। অনেকেই বলছেন, এই বিপাক অন্তর্দ্বন্দ্ব। নির্বাচনী প্রক্রিয়া ৫০ শতাংশ শেষ হওয়ার পর আটকে ছিল। শুক্রবার রাতে চার জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন সুনীল বনসল। ছিলেন সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, জট কাটিয়ে গোষ্ঠী কোন্দল সরিয়ে দ্রুত সকল স্তরে নির্বাচন…
কুড়মি জনজাতির সিআরআই রিপোর্টের কমেন্ট জাস্টিফিকেশন ২০১৭ সাল থেকে আটকে আছে বলে অভিযোগ তাঁদেরই। তার প্রতিবাদে আবার আন্দোলনে নামলো আদিবাসী কুড়মি সমাজ।শনিবার সংগঠনের সদস্যরা খাতড়া শহর সংলগ্ন দেদুয়া মোড়ে জমায়েত করে প্রয়াত কুড়মি নেতা রঘুনাথ মাহাতর ছবিতে মালা দিয়ে মিছিল করে স্থানীয় এ.টি.এম গ্রাউণ্ডে হাজির হন। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠন নেতৃত্ব। আদিবাসী কুড়মি…
সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। রাজ্যের একাধিক স্কুল পড়েছে সংকটে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের ভেঙে না পড়ার বার্তা দিয়েছেন। নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সমাবেশে আগামী ৭ এপ্রিল তিনি নিজেও যোগদান করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরিপ্রার্থী ও চাকরি হারাদের ঐক্য মঞ্চ সদস্যদের দাবি পয়লা বৈশাখের মধ্যে এই…
সাপে কাটা রোগীর মৃত্যু। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান রোগী পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে মাঠে কাজ করতে গিয়ে সর্প দংশনে জখম হন ধুবুলিয়া থানার বাহাদুরপুরের বাসিন্দা দশরথ ঘোষ। বয়স ৫০ বছর। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। পরিবারের লোকজনের অভিযোগ…
রামনবমী উপলক্ষে অশান্তির আশঙ্কা থাকায় রবিবারও নবান্ন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক স্তরে সর্বোচ্চ নজরদারি চালানোর জন্যই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সুস্থভাবে যাতে রামনবমী পালন হয় তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত পুলিশ কর্তৃপক্ষ। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, রবিবার পুলিশের কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের থেকেই ডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম পুরো…
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সপ্তাহে চার দিনের জন্য পর্তুগাল স্লোভাকিয়া সফরে যাচ্ছেন। প্রায় তিন দশক পরে ভারতের কোন রাষ্ট্রপতি এই সফরে যাচ্ছেন। ২৭ বছর পরে চার দিনের কর্মসূচিতে দুদিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল কাটাবেন তিনি পর্তুগালে বাকি পরবর্তী দুদিন কাটাবেন স্লোভাকিয়ায়। ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইউরোপীয়…