প্রতিদিন সাইবার প্রতারণা বাড়ছে।চক্র ধরা পড়লেও সমস্ত টাকা উদ্ধার হচ্ছে না,কেন?জানেন?
আমাদের দেশে ‘সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার’ এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের মে’ মাসে প্রতিদিন গড়ে সাত হাজারটি সাইবার ক্রাইম নথিভুক্ত হয়েছে। যা ২০২১ থেকে ২০২৩ সালের তুলনায় ৬০.৯% বৃদ্ধি পেয়েছে। সেই অভিযোগের মধ্যে ৮৫% অনলাইনে আর্থিক প্রতারণা এবং জালিয়াতি। ইদানিং কালে অল্প দিনে বেশি টাকা ফেরত এর লোভ দেখিয়ে শুরু হয়েছে ফান্ডিং জালিয়াতি।সর্বস্ব হারাচ্ছেন বেশিরভাগ…


