দীর্ঘ ১০ বছর পর খুনের মামলায় রায় দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। ২০১৪ সালে বালুরঘাট এয়ারপোর্ট এলাকায় রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। শ্যামল হাঁসদা, রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া ও সুরদীপ দাসের নামে অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়। তারা দোষী প্রমাণিত হয়।
প্রাথমিকভাবে সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। মামলার শুনানির মাঝেই প্রবীর শীলের মৃত্যু ঘটে। অবশেষে, দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের ADJ থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ আজ ৬ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন।


