এই নিয়ে দ্বিতীয়বার। বাংলা পক্ষর দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। কলকাতার মহাজাতি সদনে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলা ও বাঙালির অধিকার আদায়ের কথা কর্মসূচিতে।, সমস্ত পরিকল্পনাই ছিল সম্মেলনের লক্ষ্য। পশ্চিমবঙ্গে বেসরকারি কাজে বহিরাগতদের দাপাদাপির অভিযোগ আগাগোড়াই তুলেছে বাংলা পক্ষ। এবার এইই বিষয় উঠে এলো সম্মেলনেও। ভূমিপুত্র সংরক্ষণ করার দাবি উঠল। পশ্চিমবঙ্গ ভাগের চক্রান্ত ধ্বংস করার দাবিও উঠেছে।প্রত্যেক আসনে বাঙালি প্রার্থী জেতানোর দাবি তুলেছেন তারা। সম্মেলনে উঠেছে বিজেপি বিরোধী স্লোগান।
প্রত্যেক জেলা থেকে বাংলা পক্ষোর বহু প্রতিনিধি যোগ দেয় বাংলা পক্ষর জাতীয় সম্মেলনে। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “আমরা বাঙালির অধিকার আদায়ের জন্য বাঙালিকে ভোটার থেকে ভোটব্যাঙ্কে পরিণত করছি। বাংলা পক্ষ ভোটে না লড়লেও, বাংলা পক্ষর দাবিগুলো যাতে সব আসনে ভোটে লড়ে, সেটাই আমাদের লক্ষ্য।” সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আগত প্রতিনিধিদের উদ্বুদ্ধ করেন তাঁর ভাষণে।


