বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতির অভিযোগ দিকে দিকে। সেদেশের সংখ্যালঘুদের হয়ে প্রতিবাদে নামতেই শব্দবাণে আক্রমণের মুখে বিজেপি। বাংলাদেশের সংখ্যালঘুদের হয়ে বিজেপির প্রতিবাদকেই নিশানা করে বসলেন শওকত মোল্লা।
প্রতিবাদ মানে বিদ্বেষ ছড়ানো? মালদায় সীমান্ত বাঁচাতে জনসাধারণের তোলা জয় শ্রীরাম স্লোগানে আপত্তি জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। আর এবার সেই পথে হাঁটলেন শওকত মোল্লা?
অনুপ্রবেশ, সীমান্ত এলাকায় ধরপাকড়। জাল পাসপোর্টকাণ্ডে প্রাক্তন পুলিসকর্মীর গ্রেফতারি। এসব নিয়ে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলছেন না। তার বেলা? শওকত মোল্লার মতো মানুষ সন্ত্রাসবাদের সঞ্চার ঘটাচ্ছেন। দাবি দিলীপ ঘোষের। সংখ্যালঘু অত্যাচারের অভিযোগ নিশ্চিন্তে পড়শি দেশের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মের উপর চলা অত্যাচারের জন্য প্রতিবাদী হয়ে উঠেছে ভারত-সহ বিশ্বের একাংশ।
বাংলাদেশ নিয়ে বিজেপিকে আক্রমণ শওকতের


