ভারত সেরা বাংলা তাও আবার ফুটবলে। প্রায় ছয় বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা। ৩৩ বার এই ট্রফি এলো বাংলায়।
গত ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরশুমে কেরলের কাছে বাংলা হেরে গিয়েছিল সন্তোষ ট্রফিতে। বারবারই টাইব্রেকারে বাংলাকে হারতে হয়েছে। অবশেষে সঞ্জয় সেনের দল বাংলা সেই কেরলকে হারিয়েই এ বছর ৩৩ তম চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৬-১৭ মৌসুমের পর বাংলা আবার জাতীয় চ্যাম্পিয়ন হলো ফুটবলে। কেরল কে হারিয়ে মঙ্গলবার ফাইনালে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় বাংলা। রবি হাঁসদা ৯০+৪ মিনিটে সঞ্জয়ের দলের পক্ষে গোলটি করেন।
হায়দ্রাবাদের বালাযোগী স্টেডিয়ামে শুরু থেকেই প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেন চাকু মান্ডি, শেখ আবু সুফিয়ানেরা। কেরলের বিরুদ্ধে ঘর সামলে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করেই বাংলার দলকে নামিয়েছিলেন বাংলার কোচ। ধীরে ধীরে খেলা গড়ানোর সাথে সাথে তারা মাঠের দখল নিতে শুরু করে



