মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন ভাঙরের আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী

Spread the love

ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধায়ক তহবিলের টাকা খরচ করতে পারছেন না। প্রশাসনিক জটিলতায় এই দুর্ভোগের সম্মুখীন নওশাদ। এই দুর্ভোগের সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ আইএসএফ নেতা।

সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নবান্নে যান নওশাদ। প্রায় মিনিট ২০ করি বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সাথে।

মমতা বন্দ্যোপাধ্যায় আই এস এফ নেতাকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রায় আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা প্রশাসনিক জটিলতার কারণেই খরচা করতে পারছেন না বলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন নওশাদ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *