বিধাননগরে ভেন্ডারমুক্ত স্টেশন, দমদমে নতুন টিকিট কাউন্টার, যাত্রী পরিষেবায় জোর পূর্ব রেলের

Spread the love

শিয়ালদহ ডিভিশনের দুই ব্যস্ততম স্টেশন—বিধাননগর রোড ও দমদমে যাত্রী ভিড় দিন দিন বাড়ছে। এই চাপে কার্যত নাজেহাল পূর্ব রেল। সেই চাপ সামলাতেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।বিধাননগর রোড স্টেশনে বাড়ছে বেআইনি হকারদের দৌরাত্ম্য। রেলের তরফে জানানো হয়েছে, খুব শিগগিরই এই স্টেশনকে সম্পূর্ণ ভেন্ডারমুক্ত করা হবে। অন্যদিকে, দমদম স্টেশনে অতিরিক্ত ভিড়ের চাপে যাত্রীরা টিকিট কাটতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন। সেই সমস্যা দূর করতে খোলা হয়েছে নতুন টিকিট কাউন্টার।রেল সূত্রের দাবি, যাত্রী নিরাপত্তা ও সুবিধার দিকে নজর রেখেই এই পদক্ষেপ। পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনেও একই রকম উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *