বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: পুজো শুরুর সঙ্গেই রাজ্যে সেরাদের সম্মান ঘোষণা

Spread the love

দুর্গাপুজোর শুরুতেই রাজ্যজুড়ে উচ্ছ্বাস। শনিবার, পঞ্চমীর সন্ধ্যায় ঘোষণা হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫। এবছর সেরার সেরা পুজো, সেরা সাবেকি, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব-সহ মোট সাতটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছে ২৬টি পুজো কমিটি।

কলকাতা ও আশপাশের বহু ছোট-বড় পুজো কমিটি এদিন সম্মানিত হয়েছে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, শ্রীভূমি স্পোর্টিং, আহিরীটোলা সর্বজনীন, বড়িশা ক্লাব, গড়িয়াহাট হিন্দুস্থান পার্ক-সহ একাধিক নাম উঠেছে তালিকায়। সাবেকি পুজোর সেরা বিভাগে বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন, মুদিয়ালি ক্লাব, সমাজসেবী সংঘ, কলেজ স্কোয়ার-সহ বহু ঐতিহ্যবাহী পুজো জায়গা করে নিয়েছে।

সেরা মণ্ডপের খেতাব পেয়েছে কালীঘাট মিলন সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ, নাকতলা উদয়ন সংঘ, দেশপ্রিয় পার্ক-সহ আরও কয়েকটি নাম। সেরা প্রতিমার সম্মান উঠেছে ৭৪ পল্লী, তেলেঙ্গাবাগান, বেহালা ক্লাব, মহম্মদ আলি পার্কের যুব অ্যাসোসিয়েশন-সহ কয়েকটি পুজোর ঝুলিতে। অন্যদিকে সেরা ভাবনার জন্য পুরস্কৃত হয়েছে রামমোহন সম্মিলনী, বেলিয়াঘাটা ৩৩ পল্লী, চালতাবাগান, চোরবাগান, দমদম পার্ক ভারতচক্র প্রভৃতি পুজো।

পরিবেশবান্ধব পুজোর মধ্যে জায়গা পেয়েছে এন্টালির ১৪ পল্লী, ডায়মন্ড পার্ক বেহালা, যোধপুর পার্ক, সেলিমপুর পল্লী, সল্টলেকের এফডি ব্লকসহ মোট ১৪টি পুজো। বিশেষ পুরস্কার তালিকায়ও রয়েছে একাধিক জনপ্রিয় নাম—আদি বালিগঞ্জ সর্বজনীন, ভবানীপুর ৭০ পল্লী, লালাবাগান নবাঙ্কুর, গ্রিনপার্ক, আলিপুর গোপালনগর ৭৮ পল্লী, পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন প্রভৃতি।

মোট ৭টি বিভাগ এবং ২৬টি বিশেষ পুরস্কারে মেতে উঠল এই বছরের শারদ সম্মান। পুজোয় এমন সম্মানপ্রাপ্তি স্বাভাবিকভাবেই আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *