চোপড়ার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলল বিজেপি। এই অভিযোগের ভিত্তিতে গতকাল চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি।
অভিযোগ, গত ২৭ জুলাই চোপড়ায় তৃণমূলের এক কর্মসূচি থেকে ওই নেতা হুঁশিয়ারি দেন— ভিন রাজ্যে কাজে থাকা চোপড়ার শ্রমিকদের উপর যদি কোনও অত্যাচার হয়, তবে চোপড়ার বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতৃত্ব।
বিজেপির দাবি, এমন মন্তব্য সম্পূর্ণ উস্কানিমূলক এবং আইনশৃঙ্খলার জন্য হুমকি। এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


