স্ত্রীর মর্যাদা দাবিতে বিজেপি নেতার বাড়ির সামনে ধরনায় বসলেন এক যুবতী।মঙ্গলবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভার তথা খড়গ্রাম বিধানসভার দেসালপুর গ্রামে। বিজেপির ২০২১ সালের খড়গ্রাম বিধানসভার কন্টেস্টিং ক্যানডিডেট আদিত্য মল্লিকের বিরুদ্ধে দু’বছর ধরে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক এবং এখন পাত্তা না দেওয়ার অভিযোগ উঠেছে। এদিন অভিযোগকারী যুবতী দাবিতে ন্যায্য বিচারের জন্য বিজেপি নেতার বাড়ির সামনে ধরনায় বসেন। আর এই নিয়েই শুরু হয় এলাকায় উত্তেজনা।যদিও এদিন সকাল থেকেই বাড়িতে ছিলেন না অভিযুক্ত বিজেপি নেতা আদিত্য মল্লিক বলে দাবি আদিত্য মল্লিকের স্ত্রীর।


