দিল্লিতে ক্ষমতায় এলে ভারতীয় জনতা পার্টি মহিলা সমৃদ্ধি যোজনা চালু করবে। প্রতি পরিবারের গৃহকর্ত্রীকে মাসিক ২৫০০ টাকা করে দেওয়া হবে এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কংগ্রেস , আম আদমি পার্টির পর এবার একই খেলা খেলতে চলেছে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি বিজেপি নির্বাচনী ইশতেহারে প্রতি ৫০০ টাকার রান্নার গ্যাসে সিলিন্ডার দেওয়ার কথাও বলা হয়েছে। দোল এবং দীপাবলীর মতো অনুষ্ঠানে বিনামূল্যে একটি করে সিলিন্ডার দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বর্তমানে আম আদমি পার্টির সরকার ১৮ বছরের বেশি মহিলাদের মাসে ১ হাজার টাকা করে অনুদান দিয়ে থাকে, যার নাম মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা। দিল্লি পুনর্দখল করলে ১০০০ টাকা বেড়ে হবে ২৫০০ টাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় অরবিন্দ কেজিরিওয়ালের রাজনীতি কে বলেছিলেন রেউড়ি রাজনীতি। ২০১৫ সালে ক্ষমতায় আসার পর আপ প্রধান একের পর এক জন সম্পর্কিত ক্ষেত্রে ভর্তুকি ও বিনামূল্য পরিষেবা দেবার নীতি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী সেই সময় বেশ ঠাট্টাই করেছিলেন। আজ অবশ্য সেই রেউড়ি রাজনীতিকে এই অনুসরণ করছে ভারতীয় জনতা পার্টি।
বিজেপি কথা দিল রাজধানীকে


