রাজ্য বিজেপির নতুন কমিটি ঘোষণার কাউন্টডাউন শুরু। সূত্রের খবর, নভেম্বরে প্রকাশ্যে আসতে চলেছে দলের নতুন রাজ্য কমিটি। দীর্ঘদিন ধরে এই তালিকা নিয়ে জল্পনা চললেও, এবার নয়া কমিটিতে শমীক ভট্টাচার্যের পছন্দই প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে।
দলের একাংশের মতে, রাজ্য নেতৃত্বে নতুন ভারসাম্য আনতেই দিল্লি নেতৃত্ব এবার শমীকের হাতেই কমিটির কাঠামো গঠনের দায়িত্ব দিয়েছে। একাধিক পুরনো নেতাকে রাখা হলেও, তরুণ মুখদেরও জায়গা মিলতে পারে এই তালিকায়। অন্যদিকে, কিছু বিদায়ী নেতাকে বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দলীয় সূত্র।
সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রকাশ্যে আসবে রাজ্য বিজেপির নতুন কমিটি। ফলে রাজ্য রাজনীতিতে ফের জোর চর্চা— ‘শমীক যুগের’ সূচনা কি তবে এখনই?


