দিল্লির বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীরা প্রচার করেছেন। রাজধানীর রায়ে আত্মবিশ্বাসী বঙ্গ বিজেপি। ২০২১ সালে বিজেপির ভাঙা স্বপ্ন পুনরুজ্জীবিত। বাংলা দখলের হুঙ্কার বিজেপি নেতৃত্বের।
দিল্লিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি ভোটাররাও বিজেপিকে ভোট দিয়েছেন বলে দাবি করছে এরাজ্যের নেতারা। তবে কি বাংলায় এবার বিজেপির পালা?
কলকাতায় ছড়িয়েছে বিজেপির আবির। জেলা মেতেছে রাজধানীর জয়ে। ভাতা প্রতিশ্রুতিতেও আসন ধরে রাখতে পারলেন না কেজরিওয়াল। তবে কি খয়রাতির রাজনীতির ইতি? একথা ভুললে চলবে না, বাংলা এবং দিল্লির ভোট এক নয়। বাংলার ইতিহাসে ডবল ইঞ্জিন সরকারের অস্তিত্ব নেই। তবে কোন্ তরিতে ভর করে বাংলায় আসবে বিজেপি? সূত্র বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ৩০% ছিল মুসলমান ভোটার। বিরোধী দলনেতা উষ্মা প্রকাশ করেছিলেন, মুসলমান ভোটাররা বিজেপিকে এবাংলায় ভোট দেয় না। তবে এবার শুভেন্দুর ভাষণে হিন্দু প্রাধান্য পেলেও ‘সবকা সাথ সবকা বিকাশ’ বঞ্চিত হল না। পশ্চিমবঙ্গেও দুর্নীতির ঝুড়ি খালি নয়। তবে কি বঙ্গে বাড়তে পারে এজেন্সির চাপ?
দিল্লির ফল আশা জোগাচ্ছে বিজেপিকে? বাংলায় হূল ফোটাতে পারবেন সুকান্ত, শুভেন্দুরা?


