জরাজীর্ণ কংক্রিটের ব্রিজের নিচে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, স্থানীয়দের দাবি ব্রীজ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের কেঠিয়া খাল এর ওপর অবস্থিত শিমুলতলা কংক্রিটের ব্রীজের কাছে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম ররি মন্ডল(৫০) হীরাধর পুর গ্রামের বাসিন্দা। কাল রাত নাগাদ বাড়ি ফেরার সময় অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে যায় আজ সকালে ব্রীজের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।দেহ উদ্ধার করে ঘটনার তদন্তক শুরু করেছে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।
ব্রিজের নীচে দেহ!


