যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিবারের অভিযোগ খুনের

Spread the love

 

জিয়াগঞ্জ থানার মুকুন্দবাগ গ্রাম পঞ্চায়েতের দারুরা গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মাঠের মধ্যে পুকুরপাড় সংলগ্ন একটি গাছ থেকে প্রভাস রায় (১৯) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। স্থানীয় কৃষকরা প্রথমে দেহটি দেখতে পান এবং খবর দেন থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে আজিমগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা প্রভাসকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, প্রভাস স্থানীয় একটি ইটভাটায় কাজ করত। ঘটনার পরই পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে।
পরিবারের অভিযোগ, কয়েক মাস আগে প্রভাস তার বন্ধুদের সঙ্গে এক নাবালিকার পালিয়ে যাওয়ার ঘটনায় সহযোগিতা করেছিল। সেই কারণে ওই নাবালিকার পরিবারের লোকজনই প্রভাসকে মারতে পারে বলে দাবি করেছেন মৃতের মা। প্রভাসের বন্ধুরাও একই দাবি করে জানিয়েছেন, তারা জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
ঘটনায় গ্রামজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে তদন্তে নেমেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *