পথ দুর্ঘটনায় একইসাথে মৃত্যু ২ ভাইয়ের, আহত আরও ২ জন।মৃতদের নাম জয়দেব হেমব্রম ( ২৭ ),মহাদেব হেমব্রম( ২২ )।বাড়ি গলসি থানার চাক খান্দাজুলি এলাকায়। আহতদেরও বাড়ি একই গ্রামে।পরিবার সূত্রে জানা গেছে,এদের সবাই একসাথে গাঙপুর এলাকায় ঝাপানের পুজো দেখতে যাওয়ার কথা ছিল।গভীররাতে পুলিশ বাড়িতে ফোন করে জানায় গলসির বড়মুড়িয়ার কাছে ওরা দুর্ঘটনার কবলে পড়েছে।পরে হাসপাতালে এসে জানতে পারি ২ জন মারা গেছে ও বাকি দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।


