বিএসএফ-এর জমি ঘিরে দেওয়াকে কেন্দ্র করে রবিবার ভগবানগোলার চর সফি হাজী পাড়া এলাকায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম হলেন নকশেদ সেখ নামে এক ব্যক্তি।
অভিযোগ, ধারালো অস্ত্রের কোপে তিনি রক্তাক্ত হন। তাঁকে ভগবানগোলা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালে রেফার করা হয়।
আহতের পরিবারের অভিযোগ, ওকিবুর শেখ ও ডালিম শেখ দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদে জড়িত। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় নজরদারি বাড়ানো হয়েছে।


