উনুনে রান্না করতে গিয়ে পুড়ে মৃত্যু

Spread the love

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানআটি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যা সাতটা নাগাত ৪৪ বছরের গৃহবধূ হাসিনা বিবি বাড়িতে কাঠের উনুনে রান্না করছিলেন তারপর হঠাৎই উনুনের আগুন ছড়িয়ে পড়ে তারপর পরিবারের সদস্যরা খবর পেয়ে ওই বধূকে দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা ৪৪ বছরের হাসিনা বিবিকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে ওই মৃত দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ তবে পুলিশ জানিয়েছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে ঘটনার বিস্তারিত। গৃহবধূ অকাল মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *