পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে মৃত্যু

Spread the love

পিকআপ ভ্যান ও পাবলিক বাসের সংঘর্ষে মৃত্যু পথচারী এক মহিলার।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ডিটলহাট এলাকার ৫১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা।ঘটনায় মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে পাঠায় বংশীহারী থানার পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুষমা রানী ঘোষ (৫০) বাড়ি বংশীহারী থানা এলাকায়।জানা যায়,পুজোর সামগ্রী কেনার উদ্দেশ্যে তিনি এদিন বংশীহারী থানার ডিটলহাটে এসেছিলেন।সেই সময় বুনিয়াদপুরের দিক থেকে গঙ্গারামপুরের দিকে একটি পাবলিক বাস জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিলেন বিপরীত দিক থেকে অতিরিক্ত গতিতে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যানটি হঠাৎ পাবলিক বাসটিকে ধাক্কা মারে।হঠাৎ সংঘর্ষে পাবলিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হাঁটতে থাকা সুষমা রানী ঘোষ নামক ওই পথচারীকে ধাক্কা মারে।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বংশীহারী থানার পুলিশ ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে ঘাতক গাড়িটিকে থানায় নিয়ে আসেন।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *