ছ’মাসের জন্য মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ বাড়াল নবান্ন, ৩০ জুন ২০২৫ ছিল অবসরের নির্ধারিত দিন

৩০ জুন ২০২৫, সোমবার ছিল মুখ্যসচিব মনোজ পন্থের অবসরের নির্ধারিত দিন। তার আগেই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর সুপারিশ পাঠায়। তবে কেন্দ্রীয় সরকার ছ’মাস মেয়াদ বৃদ্ধির অনুমতি দেয়। সেই ভিত্তিতেই নবান্ন ২৯ জুন ২০২৫, রবিবার বিজ্ঞপ্তি জারি করে জানায়— মুখ্যসচিব মনোজ পন্থের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে।…

Read More

চালু হতেই ফের বিপর্যয়! জল ঢুকে বন্ধ, ফের মরণঝাঁপ বেলগাছিয়ায়—একদিনে কাঁপল মেট্রো পরিষেবা

রাতভর বৃষ্টি আর দিনের বেলায় আত্মহত্যা—একদিনে পরপর দুই বিপর্যয়ে কার্যত স্তব্ধ হল কলকাতা মেট্রো পরিষেবা। সকাল থেকেই ভোগান্তির শুরু। সেন্ট্রাল ও চাঁদনি চক মেট্রো স্টেশনে ঢুকে পড়ে বৃষ্টির জল। জল ঢুকে যাওয়ায় সকাল ৯টা থেকে বন্ধ হয়ে যায় মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো চলাচল। টানা দু’ঘণ্টা পরিষেবা ছিল স্তব্ধ। বেলা ১১টা নাগাদ…

Read More

২৫% বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের সাফাই, অবমাননা হয়নি বললেন চন্দ্রিমা

রাজ্যের কর্মচারীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টের অবমাননার অভিযোগ ঘিরে উত্তাল রাজনীতি। ডিএ মামলায় আদালতের রায় কার্যকর না হওয়ায় অবমাননার নোটিস পেয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিব। এরই মধ্যে রাজ্য সরকারের পক্ষে মুখ খুললেন স্বাধীন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।শনিবার চন্দ্রিমা জানান, রাজ্য কোনওভাবেই আদালতের অবমাননা করেনি। বরং সুপ্রিম কোর্টে একটি ইন্টারলোকাটরি আবেদন দাখিল করেছে…

Read More

ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে তৈরি হবে সংরক্ষণ তালিকা

ভারতীয় রেলের সংরক্ষণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন। এবার ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগে তৈরি হবে সংরক্ষণ তালিকা (Reservation Chart)। এতদিন পর্যন্ত দু’দফায় তৈরি হত চার্ট—প্রথমটি যাত্রার ৪ ঘণ্টা আগে এবং দ্বিতীয়টি কিছুক্ষণ আগে। এবার নতুন নিয়মে একবারেই তৈরি হবে মূল চার্ট, যাত্রার আট ঘণ্টা আগেই। রেল মন্ত্রকের মতে, এতে যাত্রীদের শেষ মুহূর্তের টিকিট আপডেট, সিট পরিবর্তন,…

Read More

মাঝ-আকাশে কেবিনে তীব্র গরম! যান্ত্রিক ত্রুটিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের কলকাতায়

মাঝ-আকাশে আচমকা যান্ত্রিক গোলযোগ! কেবিনে অস্বাভাবিক গরম অনুভব করতে শুরু করেন যাত্রীরা। বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে হল এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক উড়ানকে। জানা গিয়েছে, হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর (টোকিয়ো) থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণ পর থেকেই বিমানটির কেবিনের ভিতরে গরম অনুভব করতে থাকেন যাত্রীরা। এসি কাজ করছিল…

Read More

দিঘায় রথ, আর শুভেন্দুর এলাকায় দিলীপ-তমালের ‘অপ্রকাশ্য’ বৈঠক! গেরুয়া শিবিরে মিশ্র প্রতিক্রিয়া

মেদিনীপুরের ডেমুরিয়া—যে এলাকা রাজ্য রাজনীতিতে ‘শুভেন্দু অধিকারীর গড়’ বলেই পরিচিত। আর সেখানেই আচমকা উপস্থিতি দিলীপ ঘোষের। তবে দলীয় কর্মসূচি নয়, দেখা গেল একেবারে ভিন্ন ছবি। স্থানীয় রথমেলায় হাজির হয়ে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তমালতরু দাস মহাপাত্রের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল বিজেপির এই কেন্দ্রীয় নেতাকে। মুহূর্তে ছড়িয়ে পড়ে ছবি ও ভিডিও,…

Read More

‘ডিয়ার মা’র টিজারে নিঃশব্দে বাজল আবেগের সুর, মাতৃত্বের চরিত্রে আবারও অনবদ্য জয়া আহসান

মা শব্দটা একটাই—কিন্তু তার অর্থ হাজার রকম। কখনও আশ্রয়, কখনও ত্যাগ, কখনও অভিমান। সৌরভ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ডিয়ার মা’ সেই অদৃশ্য, অথচ গভীর সম্পর্কের গল্পই তুলে ধরতে চলেছে পর্দায়। সম্প্রতি প্রকাশ্যে এল ছবির টিজার, আর সেখানেই এক নিঃশব্দ ঝড় তুললেন জয়া আহসান। মাত্র এক মিনিটের টিজার। কিন্তু সেই সময়েই দর্শক বুঝে গিয়েছেন—এই ছবি হৃদয়ে দাগ…

Read More

হাওড়া-পুরুলিয়া লোকাল চালু, বাঁকুড়া হয়ে মসাগ্রাম রুটে নয়া যাত্রা শুরু — উদ্বোধন রেলমন্ত্রীর

রাজ্যের রেল মানচিত্রে যুক্ত হল নতুন যোগাযোগ পথ। হাওড়া থেকে পুরুলিয়া— এবার আর ট্রেন পাল্টানোর ঝক্কি নেই। বাঁকুড়া হয়ে সরাসরি মসাগ্রাম রুটে চালু হল লোকাল ট্রেন। শনিবার দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে এই রুটের প্রথম যাত্রার সূচনা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন…

Read More

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স থেকে ডেটা উদ্ধার, তদন্তে বড় অগ্রগতি

অবশেষে উদ্ধার করা গেল এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্সের সমস্ত তথ্য। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিমানের ব্ল্যাক বক্স থেকে ডেটা ডাউনলোডের কাজ শেষ। এখন সেই সমস্ত তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া চলছে দিল্লিতে। বিমানের ব্ল্যাক বক্সে থাকা ককপিট ভয়েস রেকর্ডার (CVR) ও ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) থেকে পাওয়া যাবতীয় রেকর্ড এখন পরীক্ষাধীন।…

Read More

দীঘায় ইতিহাস! মুখ্যমন্ত্রীর হাতে প্রথম রথযাত্রার সূচনা, ধর্মীয় আবহে মুখর সৈকত শহর

আজ দীঘায় তৈরি হল এক নতুন ইতিহাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং তাঁর হাত ধরেই দীঘায় প্রথমবারের জন্য অনুষ্ঠিত হল জগন্নাথের রথযাত্রা। সকাল থেকেই শহরের রাস্তায় ছিল নিরাপত্তার কড়াকড়ি, তৎপর প্রশাসন, আর ভক্তদের উচ্ছ্বাস। সকালে ‘পাহান্ডি বিজয়’-এর মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠানের প্রস্তুতি। দেবতাদের রথে আরোহনের পর মুখ্যমন্ত্রী নিজে হাতে স্বর্ণ ঝাঁটা দিয়ে রাস্তা পরিস্কার…

Read More