সিনেমাকে বিদায়, রাজনীতির পথে ‘থালাপতি’ বিজয়

দক্ষিণী ছবির দুনিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে যাঁর নাম মানেই ভরসা, সেই থালাপতি বিজয় অবশেষে সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা করলেন। দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনের ইতি টানতে চলেছেন তামিল সুপারস্টার। তাঁর আসন্ন ছবি ‘জনা নায়াগন’-ই যে বড়পর্দায় শেষ অভিনয়, তা নিজেই স্পষ্ট করে দিয়েছেন বিজয়। সম্প্রতি বিদেশে আয়োজিত ছবিটির অডিও লঞ্চ অনুষ্ঠানে আবেগঘন ভাষণে বিজয়…

Read More

পুজো থাকবে সারা বছর, নিউটাউনে গড়ে উঠছে ‘দুর্গা অঙ্গন’, শিলান্যাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নিউটাউনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতে সোমবার এক গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করবেন। নিউটাউন বাসস্ট্যান্ডের ঠিক উল্টোদিকে, অ্যাকশন এরিয়া-১ অঞ্চলে প্রায় ১৭ একরেরও বেশি জমিতে গড়ে উঠবে এই বিশেষ সাংস্কৃতিক পরিসর। দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকারী সংস্থা হিডকোই এবার ‘দুর্গা অঙ্গন’ তৈরির দায়িত্ব পেয়েছে। প্রাথমিকভাবে…

Read More

‘ভারত কি বেটি?’ : ‘মন কি বাত’-এ মেয়েদের জোড়া বিশ্বজয় উদযাপন করলেন মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরের শেষ ‘মন কি বাত’-এ দেশের মেয়েদের সাম্প্রতিক জোড়া বিশ্বজয় উদযাপন করেছেন। তিনি বলেন, এই কৃতিত্ব শুধু খেলাধুলার ক্ষেত্রে নয়, বরং দেশের যুব সমাজের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। মোদি বলেন, প্রতিটি মেয়ে তার স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণ করার যোগ্যতা রাখে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারা-অ্যাথলিটদেরও বিশেষভাবে প্রশংসা করেছেন। তিনি তাদের সাহস,…

Read More

রাহুলকে কটাক্ষ, ২০২৯-এ বিজেপির ‘নিশ্চিত জয়’-এর দাবি অমিত শাহের

২০২৪-এর লোকসভা নির্বাচনের পর থেকেই ভবিষ্যৎ রাজনৈতিক লড়াইয়ের সুর চড়াতে শুরু করেছে বিজেপি। সেই আবহেই ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়ে বড়সড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার গুজরাটের আহমেদাবাদে এক জনসভা থেকে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনেও বিজেপিই ফের ক্ষমতায় আসতে চলেছে। ভাষণের বড় অংশ জুড়ে ছিল কংগ্রেস ও রাহুল গান্ধীকে আক্রমণ। শাহের বক্তব্য,…

Read More

SMRITI MANDHANA: সম্পর্কে ভাঙনের ক্লান্তি কাটিয়ে ফুল ফর্মে স্মৃতি

  তিনটে টি ২০ ম্যাচ। মনে জোর। কিন্তু ব্যাটে ক্লান্তি। রান পাননি ভারতীয় ক্রিকেট টিমের মহিলা সহ-অধিনায়ক স্মৃতি মান্দনা। সেই খড়া এবার কাটল। শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি ২০ ম্যাচে রুদ্ধশ্বাস স্মৃতি। বিশ্বকাপ জয়ের পরে প্রেমে বিজয়ের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন ভেঙেছে। শুধু বিয়েই নয়, পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন স্মৃতি। তারপরে মূল স্রোতে। মুভ অন…

Read More

এক ফ্রেমে রজনীকান্ত ও শাহরুখ? ‘জেলর ২’ নিয়ে মিঠুনের কথায় তুঙ্গে জল্পনা

রজনীকান্ত অভিনীত সুপারহিট ছবি ‘জেলর’-এর সিক্যুয়েল নিয়ে আগ্রহ তুঙ্গে। তার মধ্যেই নতুন করে চর্চা শুরু হয়েছে, ‘জেলর ২’-এ কি দেখা যাবে বলিউডের বাদশা শাহরুখ খানকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তীর মন্তব্য ঘিরেই এই জল্পনা। ছবির সম্ভাব্য তারকাদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে রজনীকান্তের নামের সঙ্গে শাহরুখ খানের নামও উল্লেখ করেন মিঠুন। সেই কথাই মুহূর্তে ভাইরাল হয়ে…

Read More

“মুম্বাই কনসার্টে ভাইরাল মোমেন্ট: এপি ধিলোঁরের আলিঙ্গন ও চুমু, বীর পাহাড়িয়ার রিঅ্যাকশন ছড়াল নেটজগতে”

মুম্বাইয়ের কনসার্ট মঞ্চে রব ওঠালেন তারা সুতারিয়া। দর্শকদের উচ্ছ্বাসের মধ্যে হঠাৎ তিনি স্টেজে হাজির, পাশে ছিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক এপি ধিলোঁর। গান চলার মধ্যেই এপি ধিলোঁর তাকে আলিঙ্গন করলেন এবং এক চুমু দিলেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে চোখে পড়ল বীর পাহাড়িয়া, যার সঙ্গে তারা সম্পর্কিত। দর্শক সেকশনে দাঁড়িয়ে বীর যেন কিছুটা…

Read More

গীতাপাঠে প্যাটিস বিক্রি ‘অপরাধ’? বিজেপি–মোদিকে তোপ অভিষেকের

গীতাপাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এখন চিকেন প্যাটিস বিক্রি করলেই মারধর, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এসআইআর নিয়ে বৈঠকের প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী নিজেই মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।…

Read More

ছাব্বিশে বামেদের সঙ্গে জোটেই অগ্রাধিকার আইএসএফের, আলিমুদ্দিনে সিপিএম নেতৃত্বের সঙ্গে বৈঠক নওশাদের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বামেদের সঙ্গে জোট গঠনের পথ খোলসা করতে উদ্যোগী আইএসএফ। সেই লক্ষ্যেই শনিবার আলিমুদ্দিনে গিয়ে সিপিএম ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মূলত ছাব্বিশের নির্বাচনে জোট…

Read More

এসআইআর শুনানি শুরু হতেই নির্বাচন কমিশনের কড়া সমালোচনায় অভিষেক, দিল্লি যাওয়ার ঘোষণা

রাজ্যে এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া শুরু হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও তীব্র করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় কমিশনের দেওয়া তথাকথিত ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’-র ব্যাখ্যা দাবি করে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলেন তিনি। অভিষেক স্পষ্ট জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি দিল্লি যাচ্ছেন। সেখানেই জাতীয় নির্বাচন কমিশনার Popcorn কুমারের সঙ্গে সাক্ষাৎ…

Read More