দেশ জুড়ে বর্ধিত ওষুধের দাম কার্যকর হবে ১লা এপ্রিল থেকে
১লা এপ্রিল থেকেই দেশজুড়ে কার্যকর হবে বর্ধিত ওষুধের দাম। এক লাফে ওষুধের দাম বাড়ছে ১.৭৪ শতাংশ। স্টেন্ট সহ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সংক্রান্ত অসুখের ওষুধের দাম বাড়ছে। জ্বরের ওষুধও বাদ পড়েনি। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এক ধাক্কায় ৭৮৪ টি ওষুধের দাম পাইকারি বাজারে বৃদ্ধির ফলে দেশের চিকিৎসা ব্যবস্থা মধ্যবিত্ত ও গরিব শ্রেণীর নাগালের বাইরে চলে গেল।…


